রাস্ট পর্ক রেসিপি

সুপ্রাচীন কাল থেকেই মানুষ খাদ্যের সন্ধানে বনে জঙ্গলে ঘুরে বেরিয়েছে। কিন্তু সময় বদলানোর সাথে মানুষের যেমন সমস্ত দিকের চিন্তাভাবনা উন্মেষ ঘটেছে তেমনি রান্না-বান্না তথা খাবার দরবারের পরিবর্তন ঘটেছে। কথায় আছে যে নারী চুলের বেণী বাঁধতে পারে সে নারী ভালো রাধিতেও পারে। তাছাড়া কথিত আছে বাঙালীরা বাঙালি খাবার খেতে অভ্যস্ত।কিন্তু আমি আজ এমন একটি  অবাঙালিয়ান খাবারের কথা বলব যেটি বাঙালিরা খেতে বেশ পছন্দ করে।Recipe এর আজকের রেসিপিতে আসুন জেনে নিন কি সেই খাবার, খাবার টি হল "রাস্ট পর্ক" এটি হলো তিব্বতের একটি খুবই জনপ্রিয় খাবার.এটি হল তিব্বতীরা জনপ্রিয় খাবার। এই খাবারটি প্রতি নিউ ইয়ারে বা ফার্স্ট জানুয়ারিতে প্রায় প্রত্যেকের বাড়িতে তৈরি করে থাকেন। আপনারা হয়তো ভাবছেন এই খাবারটি কি করে তৈরি করবো, কোন চিন্তা করবেন না। আমি আপনাদেরকে বলছি কিভাবে এই রাস্ট পাক তৈরি করতে হয়। প্রথমেই আপনাকে এই খাবারটি প্রস্তুত বা তৈরি করার জন্য কি কি উপকরণ দরকার সেগুলো জেনে নিন।

-:Rast pork তৈরির  উপকরণ:- 

উপকরণ হিসাবে আমি যে জিনিস বলবো সেগুলি হল-
১:- পর্ক বেলি যার পরিমাণ হবে 1 কেজি।
২:- সয়া সস যার পরিমাণ হতে হবে কমপক্ষে চার চামচ।
 স্টার অ্যানিস গুরোকরে নেওয়া 6টি।
৩:- চিনে নিতে হবে 100 গ্রাম।
৪:- সঙ্গে নিতে হবে পরিমাণ মতো নুন।
৫:- কাঁচালঙ্কা বাটা কমপক্ষে 50 গ্রাম।
      উপকরণ মোটামুটি ভাবে রেডি এবার কিভাবে তৈরি করতে হবে তা জেনে নিন-

-:প্রস্তুত প্রণালী:-

পর্ক বেলি বা চিকেন গুলোকে সুন্দর করে  বা পর্ক চিকেন কে কুচিয়ে নিন যাতে মসলা ঢুকতে পারে।এরপর সমস্ত উপকরণ ভালো করে মাখিয়ে সারা রাত মেরিনেট করুন। তারপর 220  ডিগ্রী সেন্টিগ্রেট কমপক্ষে 30 মিনিট গ্রিল করুন। এটি হয়ে যাবার পর আবারো 140 ডিগ্রি সেন্টিগ্রেট দেড় ঘণ্টা গ্রিল করুন। মাঝে মাঝে মসলা ব্রাশ করে নেবেন পর্ক ওপর। যদি আপনি পর্ক এর পরিবর্তে চিকেন দিয়ে করতে চান তাহলে শুধু মাত্র 140 ডিগ্রি সেন্টিগ্রেডে 20 মিনিট করলেই চলবে। এর প্রয়োজন নেই এই ভাবে তৈরি হয়ে গেলে এবার আপনি খেতে শুরু করুন। এই খাবার টি
তিব্বতীয়দেরকে জীবন্ত করে তুলেছে।

Comments